নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:৪৯
২০১১ সালের ১৫ জানুয়ারি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার ২ জন ওসি ও ৮ কনস্টেবলসহ ১০ জন পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তাদের স্মরণে নরসিংদী জেলা পুলিশ তথা পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন ঘাসিরদিয়া নামকস্থানে নির্মাণ করেছে এক দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
‘দৃপ্ত শপথ’ নাম দেয়া এই স্মৃতিস্তম্ভটি গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। এছাড়া এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবপুরের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান, নরসিংদীর পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা প্রমুখ।