জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা
আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:৫২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার আদালতে হাজিরা দিতে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিতে যাবেন তিনি। খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার দিকে আদালতে যাবেন বলে জানা যায়।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রায় ৪০ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় প্রায় ১০ বার খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করলে আদালত প্রতিবারই সময় পিছিয়েছে।