সারাদেশে বিএনপির ডিসি অফিস ঘেরাও কাল

আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়সমূহ ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করবে বিএনপি। উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ অব্যাহত গুপ্তহত্যা, গুম, খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ ীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী আহমেদ বলেন, গত তিন দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্নস্থানে ভোট কেন্দ দখল, ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে। থানায় মামলা বা জিডি নেয়া হচ্ছে না। তিনি বলেন, গত নির্বাচনে দুই শতাধিক কেন্দে সহিংসতা হয়েছে এতে চার জন মারা গেছে। সরকারি দলের তান্ডবের কারণে অনেক কেন্দে ভোট স্থগিত হয়েছে অথচ নির্বাচন কমিশন নির্বিকার। রিজভী আহমদ বলেন, প্রতিদিনই এখানে ওখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। নদী নালা, খাল বিল ও নির্জন স্থানে লাশ ভেসে ওঠছে। অথচ সরকার নিশ্চুপ। তিনি বলেন, কিন্তু তাদের মনে রাখা উচিত বিএনপি দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য আপোষহীন। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।