চাটখিল ও হাতিয়ায় চার খুনের ঘটনায় হত্যা মামলা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২৩:২৯
চাটখিলের খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আল-আমিন (৪০) ও মিকাইল হোসেন আকাশ (২২) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত আল-আমিনের পিতা আমিনুল ইসলাম রাজা ও আকাশের পিতা আবদুস সাত্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ মামলার তদন্তভার দেয়া হয়েছে চাটখিল থানার ওসি (তদন্ত) আবদুল মজিদকে।
অন্যদিকে, হাতিয়ার নদী থেকে ভাসমান অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধারের পর সোমবার রাতে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। হাতিয়া থানার এস আই টিপু রায় বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।