দশে দশ : ফারহানা মিলি
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:০৯
অভিনয়ের সারথি হয়েই ফারহানা মিলির পথচলা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্যদিয়ে সকলের মন জয় করে নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে কাজ করছেন একাধিক ধারাবাহিক নাটকে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য ‘তিনি আসলেন’, ‘শূন্য থেকে শুরু’। এ ছাড়া কাজ করছেন বেশ কয়েকটি একক নাটকেও। মেধাবী এই অভিনেত্রী হাজির হয়েছেন আমাদের এবারের দশে দশ বিভাগে জানিয়েছেন তার নানা ভালো লাগার কথা। অনুলিপি করেছেন
রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা রেহেনা আঞ্জুমান। আমার সকল কাজের অনুপ্রেরণায় তিনিই মূল ভূমিকা পালন করেন। যখনই আমার কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, তখনই একজন বন্ধুর মতো পাশে এসে দাঁড়ান মা।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
সহজভাবে চিন্তা করতে পছন্দ করি, বরাবরই স্বচ্ছ থাকি।
যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা করতে পারি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
আলসেমিটা ছাড়তে চাই।
সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারি না, এটা বদলাতে চাই।
বই পড়া কমিয়ে দিয়েছি, তা বাড়াতে চাই।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
খুব ভালো লাগে নায়ক রাজ রাজ্জাককে।
হুমায়ুন ফরীদি, তার অভিনয়ের ভক্ত।
ফেরদৌসী মজুমদার, তার অভিনয়শৈলী আমাকে বরাবরই মুগ্ধ করে।
সারা যাকের, যার ব্যক্তিত্ব অসাধারণ।
৫ জন প্রিয় পরিচালক—
আলভী আহমেদ
অনিমেষ আইচ
গিয়াজ উদ্দিন সেলিম
সত্যজিত্ রায়
ঋত্বিক ঘটক
৬টি প্রিয় চলচ্চিত্র—
জীবন থেকে নেওয়া
মনপুরা
টাকা আনা পাই
দীপু নাম্বার টু
ছুটির ঘণ্টা
হঠাত্ বৃষ্টি
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
গ্রামের বাড়ি নবাবগঞ্জ
ফয়েজ লেক নেপাল
শান্তি নিকেতন
মালয়েশিয়া মালদ্বীপ
ওমান
৮টি প্রিয় খাবার—
লাড্ডু মুড়ি ঘণ্ট
চাইনিজ থাই
সুক্তো
পরোটা ও গরুর মাংস
গাজরের হালুয়া
কাবাব
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সেলিম আল দ্বীন
জাফর ইকবাল
আলেকজেন্ডার বেলায়েভ
সমরেশ মজুমদার
ম্যাক্সিম গোর্কি
মুজতবা আলী
হেলাল হাফিজ
১০টি প্রিয় নাটক
অপরাহ্নের গল্প
তিনি একজন
অয়োময়
পিঞ্জরে বসিয়া সুখ সারি
শেষ অধ্যায়
বহুব্রীহি
ভবের হাট
রঙের মানুষ
আজ রবিবার
সংশপ্তক।