কাছে আয় সই
এক সংগ্রামী জীবনের গল্প
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৫
জি বাংলা চ্যানেলের দর্শকপ্রিয় অনেক টিভি সিরিয়ালের মধ্যে ‘কাছে আয় সই’ নিয়ে এখন আলোচনার শেষ নেই। জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের গল্প পশ্চিমবঙ্গের কয়লা খনি এলাকায় অনাদরে অবহেলায় বেড়ে ওঠা এক তরুণী সইকে নিয়ে। যে রাতে মেয়েটির জন্ম সে রাতে তার শ্রমিক নেতা বাবা প্রতিপক্ষের হাতে খুন হয়। সেই থেকে মেয়েটির অপয়া পরিচিতি ছড়িয়ে পড়ে। সবার ঘৃণা অবেহলায় মেয়েটি বড় হওয়ার পর কয়লা খনি থেকে চুরি করা কয়লা বেচে এবং একটি স্কুলে সুইপারের কাজ করে জীবিকা নির্বাহ করে। স্কুলে চাকরি করার পাশাপাশি নিজের আগ্রহে লেখাপড়া শুরু করে। সই নিজের পায়ে দাঁড়াতে চায়। কারো অনুগ্রহ যেমন পেতে চায় না, তেমনি নিজের অপয়া পরিচয় ঘোচাতে নানাভাবে চেষ্টা শুরু করে। সই স্বপ্ন দেখে সুন্দর সুখী জীবনের। তার প্রত্যাশা দুঃখের দিনের অবসান হবে, তার জীবনে মধুর লগ্ন আসবে স্বপ্নের কাঙ্ক্ষিত পুরুষ এসে দাঁড়াবে তার সামনে। এক চির দুঃখী মেয়ে সইয়ের জীবনের মর্মস্পর্শী গল্প নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ালটি। এর নাম ভূমিকায় অভিনয় করছেন চাঁদনী সাহা। অনবদ্য অভিনয়ের মাধ্যমে সই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় করে তুলেছেন তন্বী অভিনেত্রী চাঁদনী। তাকেই সিরিয়ালটির প্রাণ হিসেবে বিবেচনা করা যায়। দর্শক এখন সিরিয়ালটির গল্পে ডুবে আছেন। সবাই অধীরভাবে অপেক্ষা করছেন সিরিয়ালটির মূল চরিত্র সইয়ের আগামী পরিণতি দেখার জন্য। জি বাংলা চ্যানেলে প্রতি সোম থেকে শনিবার রাত সাড়ে ৮টায় ‘কাছে আয় সই’ সিরিয়ালটি দেখানো হয়।
আমাদের রান্নাঘর
কলকাতার জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে জি বাংলা অন্যতম। এটা নানা ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান দিয়ে সাজানো হয়। সেগুলোর মধ্যে একটি হলো ‘আমাদের রান্নাঘর’ নামের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সোম-শনিবার বিকাল ৫টায় দেখানো হয়।
এক ঘর বানাওগা
শুরু হয়েছে সিরিয়াল ‘এক ঘর বানাওগা’। পারিবারিক গল্পনির্ভর নতুন এই হিন্দি সিরিয়ালটি এরমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় ঠাঁই পেয়েছে। স্টার প্লাস চ্যানলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় সিরিয়ালটি দেখানো হয়।
ফ্রন্ট লাইন
সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইন’ প্রচারিত হয় বাংলাভিশনে। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকেন অভিজ্ঞ দুজন আলোচক। প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পাবেন।
থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে প্রচার হয় ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় এই নাটকটি
দর্শকরা প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে দেখতে পাবেন।