খুলনায় নবীন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৯
সম্প্রতি খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয় সাতক্ষীরায়। এই আনন্দ ভ্রমণে শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।