বঙ্গনূর নাট্যগোষ্ঠীর মঞ্চ নাটক
মো. সালমান খান, দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:২০
দেশীয় ঐতিহ্যবাহী মঞ্চ নাটক মানুষের সামনে তুলে ধরতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর বঙ্গনূর নাট্য গোষ্ঠী আয়োজন করে মঞ্চ নাটকের। গত ১৩ মার্চ রাতে চকমিরপুর কালীবাড়ী বাজারে মহাদেব হালদার রচিত অচিন ‘গাঁয়ের বধূ’ নাটক পরিবেশিত হয়। এ সময়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় ৪/৫ হাজার দর্শক এই মঞ্চ নাটক উপভোগ করে।
মঞ্চ নাটকের অভিনেতাদের সাথে কথা বলে জানা যায়, সরকারিভাবে মঞ্চ নাটক রক্ষার উদ্যোগ না নেওয়া হলে ঐহিত্যবাহী মঞ্চ নাটক বিলুপ্ত হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।