গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:৫৩
নানা সময়ে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা যাদের রয়েছে তারা সাধারণত একটি আসনে বসেই খেলার আদ্যোপান্ত উপভোগ করেন। কখনো বা গ্যালারি খালি থাকলে বড়জোর দুই থেকে তিনটি আসনে জায়গা পাল্টে বসা হয়। তবে সম্প্রতি রেকর্ড গড়ার উদ্দেশ্য থেকে ব্যতিক্রমী এক প্রতিযোগিতায় অংশ নিয়ে লেইসেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রবি স্যাভেজ এক মিনিটে সবচেয়ে বেশি সংখ্যক আসনে বসার বিশ্ব রেকর্ড গড়েন। এদিন ওয়েলস্ ইন্টারন্যাশনালের এই খেলোয়াড় ইংল্যান্ডের অ্যালান শিয়েরারের সাথে ওয়েম্বলি স্টেডিয়াকে এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় এক মিনিটে রেকর্ড ৮৬টি আসনে বসার কৃতিত্ব দেখান। অন্যদিকে তার চাইতে শিয়েরারের স্কোর ছিল মাত্র এক কম।