ক্যাপশন নিউজ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ১৯:৫৬
সম্প্রতি অনুষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গ্রাহক মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. হাশেম। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
সমপ্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) এবং ইউএই এক্সচেঞ্জ মালয়েশিয়া এসএনডি বিএইচডি-এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং এরেঞ্জম্যান্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান উজ-জামান এবং ইউএই এক্সচেঞ্জ মালয়েশিয়ার প্রধান নির্বাহী এবং কান্ট্রি হেড সন্তোস নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
সমপ্রতি মিরপুর রোড শ্যামলী, ঢাকায় ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিঃ এর শো-রুম শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান মো. সানাউল্লাহ্ সাহিদ। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক এস এ জুনায়েদ সহ ইলেক্ট্রার উর্ধতন কর্মকর্তাবৃন্দ