লাইভ কনসার্ট বাসন্তী উচ্ছ্বাসে
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২০:০৬
সাভার এবং বগুড়ার পর আজ কুমিল্লা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাসন্তী উচ্ছ্বাসে’। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এ আয়োজনে থাকবে মনোমুগ্ধকর সুরের মুর্ছনা, নৃত্যের তাল ও ছন্দের পাশাপাশি নানাবিধ আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীর, রবি চৌধুরী, মিতালীসহ অন্যান্য শিল্পী। আরও থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পী বৃন্দের নৃত্য পরিবেশনা। প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ আয়োজনের আড়াই ঘণ্টা অনুষ্ঠান এটিএন বাংলা রাত ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।