সিনেপ্লেক্সে ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ থ্রিডি

স্টার সিনেপ্লেক্সে আগামীকাল থেকে মুক্তি পাচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনীর পরাক্রমশালী বীর হারকিউলিসকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ থ্রিডি। ১৯৯৭ সালে সর্বশেষ হারকিউলিস চরিত্রটি নিয়ে ছবি নির্মাণ করেছিল ডিজনি। সেটি ছিল অ্যানিমেটেড ছবি। এ বছর তাকে আরও দু’বার বড় পর্দায় পাচ্ছেন দর্শকরা, যার একটি ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’। গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘টোয়াইলাইট’খ্যাত কেলান লাত্জ।