হাজারীবাগে বিএনপির শতাধিক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২০:১২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজধানীর হাজারীবাগে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে হাজারীবাগ থানা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা সিটি কর্পোরেশন এক্সেভেঞ্জার ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী ইলিয়াছুর রহমান বাবুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক হামিদ সাজু, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলজাহান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খোকন, এস এম রাজীব হোসেন সানোয়ার প্রমুখ।