কুয়াকাটা সমুদ্র সৈকতে বিপন্ন বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ

বরিশাল অফিস

কুয়াকাটা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। সৈকতের ২২ কিলোমিটার বিস্তীর্ণ এলাকার অন্তত পাঁচটি জোনে ডজনখানেক মৃত কচ্ছপ দেখতে পেয়েছে স্থানীয়রা। গঙ্গামতি, কাউয়ারচর, লেম্বুরচর, মীরাবাড়ি ও মাঝিবাড়ি পয়েন্টে সামুদ্রিক কচ্ছপের মরদেহ কুকুরে খাচ্ছে। পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো সৈকত এলকায়।

বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মরা কচ্ছপগুলো যাতে দুর্গন্ধ না ছড়ায় সে ধরণের ব্যবস্থা নিবে বনবিভাগ।

বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্য প্রকল্পের সিনিয়র অ্যাডুকেশন অফিসার ফারহানা বলেন, জলজ প্রাণি রক্ষায় ১৫ জেলেকে ক্যামেরা ও আটটি মাছ ধরার ট্রলারে জিপি এস মেশিন সরবারহ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার ও সংরক্ষণের জন্য বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্য প্রকল্প (বিসিডিপি) দলের হট লাইনে খবর দেওয়াার অনুরোধ জানানো হয়েছে।

পটুয়াখালী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রের প্রাকৃতিক বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ওই সব জলজ প্রাণী। ওইসব জলজ প্রাণীর জন্য  নিরাপদ আবাসস্থল তৈরির জন্য সীমানা নির্ধারণ করা হবে। পায়রা সমুদ্র বন্দরে জাহাজ চলাচলের ফলে কোন প্রকার প্রতিবন্ধকতা তৈরি না করে সামুদ্রিক প্রাণীদের সেসব বিষয়ে শিগগিরই বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে।