আগে প্রশিক্ষণ পরে ঋণ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২১:৪১
‘ঋণ’ শব্দটি ঋণাত্মক যখন তার অপব্যবহার হয়। দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ছাড়া ঋণ গ্রহিতা তার প্রকল্পে বা কাজে গৃহীত ঋণের টাকার ঠিকমতো ব্যবহারে সক্ষম হয় না। ফলে ঋণ তার জন্য বোঝা হয়ে পড়ে, সুদূর পরাহত হয় দারিদ্র্য বিমোচনের মহান লক্ষ্য। আমার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় উপলব্ধি হয়েছে যে, দরিদ্র মানুষকে দক্ষতা ও মানবিক বিষয়ে প্রশিক্ষিত না করে ঋণ দেয়ার যে চল শুরু হয়েছে তাতে বহু দরিদ্র মানুষ ঋণের দায়ে বাড়িঘর ভিটামাটি বিক্রি করে নিঃস্ব হচ্ছে বা পালিয়ে বেড়াচ্ছে। আর অসহায় এনজিও কর্মী চাকরি বাঁচাতে গরু, ছাগল বিক্রি করে কিস্তির টাকা জোগাড় করছে। এ অবস্থা আর চলতে পারে না। আমি সরকার এবং সকল বেসরকারি উন্নয়ন সংস্থাকে আহ্বান জানাই- আসুন আমরা আগে মানুষকে প্রশিক্ষিত করে ঋণের সঠিক ব্যবহার শিখাই, অতঃপর ঋণ দেই। তবেই দারিদ্র্য বিমোচনে স্থায়ী সাফল্য লাভ করা সম্ভব হবে।
বাকের আহম্মেদ,
উন্নয়ন কর্মী, প্রশিকা, খুলনা