সংবাদ কণিকা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৫
জার্মানি ছেড়ে যাচ্ছেন মেধাবীরা
বহু শীর্ষ গবেষক ও বিজ্ঞানী জার্মানিকে বিদায় জানাচ্ছেন। গবেষণা ও আবিষ্কার সংক্রান্ত বিশেষজ্ঞ কমিশন বা ইএফআই-এর নতুন রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। যা গবেষণা অঙ্গনে রীতিমত অসন্তোষ ও বিস্ময়ের সৃষ্টি করেছে। এটা কোন অজানা বিষয় নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গবেষকদের জন্য আকর্ষণীয় দেশ। সেসব দেশে সুযোগ-সুবিধা ও ক্যারিয়ারের সম্ভাবনা চমত্্কার, বেতনও ভাল। এছাড়া সবকিছুই মানানসই। আমলাতান্ত্রিক জটিলতা কম। -ডয়েচে ভেলে
ভারতে গরীবের রেস্তোরাঁ!
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে দরিদ্র এবং গৃহহীন মানুষদের মধ্যে সরকার পরিচালিত একটি রেস্তোরাঁ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একবছর আগে ‘আম্মা কিচেন’ নামে চালু হ্ওয়া স্বল্পমূল্যে খাবার বিক্রির এই রেস্তোরাঁ বর্তমানে রাজ্যের লক্ষাধিক দরিদ্র এবং গৃহহীন মানুষের খাদ্যের সংস্থানে পরিণত হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, রাজ্যের সরকার গরীব মানুষদের কেনার উদ্দেশ্যেই এ রেস্তোরাঁটি চালাচ্ছে। —বিবিসি
বেহালার সুরে নবজীবন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত কালিম্পং শহরের অদূরে জেসুইট মিশনারিদের এক স্কুল ছাত্র-ছাত্রীদের বেহালা বাজাতে শেখানো হয়। যাতে এসব শিশুরা দারিদ্র্য ঘুচিয়ে নবজীবনের সন্ধান পেতে পারে। স্থানীয় দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা যারা কোনদিন স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, তাদের বেহালা বাজানো শেখানোর প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে দেখা গেছে আশ্রমে প্রশিক্ষিত এসব বাদকরা জাপান এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন শহরে কনসার্টেও অংশ নিয়েছে। —ডয়েচে ভেলে