ভারতের নির্বাচন নিয়ে ঢাকায় কর্মশালা ২৪ মার্চ

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এসওয়াই কুরেইশি ঢাকা সফরে আসছেন। এ উপলক্ষে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ‘ভারতের সাধারণ নির্বাচন-২০১৪’ শীর্ষক একটি মুক্ত কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি আগামী ২৪ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কর্মশালায় সভাপতিত্ব করবেন আইন ও সালিশ কেন্দে র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সূচনা বক্তব্য রাখবেন ব্রতী’র সাধারণ সম্পাদক শারমিন মুর্শেদ। প্রসঙ্গত, আগামী ৭ এপ্রিল থেকে ১২ মে ভারতে ১৬তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।