বেতাগীতে ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

২৩ মার্চ চতুর্থ দফা বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় ৩৯টি কেন্দ র মধ্যে ১৭টি অধিক ও ২২টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতিতের ঘটনাবলী, প্রার্থীর নিজস্ব কেন্দ , দুর্গম এলাকা ও গোলযোগের আশংকায় সনাক্ত করা হয়েছে। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন হাওলাদার জানায়, উপজেলার ২৫ ভাগ ভোট কেন্দ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা দেয়ার জন্য বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিত দাবি জানানো হয়েছে।