সেনবাগে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালীর সেনবাগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন দেলু (৩৮ মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামে প্রতিপক্ষরা খুন করে। স্থানীয় লোকজন হত্যার সঙ্গে জড়িত ৫ সন্ত্রাসীকে আটক করে পুলিশে দেয়। বিক্ষুব্ধ লোকজন নোয়াখালী-ফেনী মহাসড়কের উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে সড়ক অবরোধ করে। এসময় দীর্ঘ একঘন্টা ধরে সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ লাঠিচার্জ ও ১১ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে। সেনবাগ থানার ওসি মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।