জামালগঞ্জে বোরো ধান সংগ্রহে অভিযান শুরু

সুনামগঞ্জ প্রতনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার খাদ্য গুদাম চত্বরে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। প্রসঙ্গত, ধান-চাল ক্রয় অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত    —ইত্তেফাক