শেখ রাসেলকে জরিমানা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:১০
শেখ রাসেল ক্রীড়া চক্রকে জরিমানা করা হয়েছে। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে শেখ রাসেলের ফুটলের ম্যানেজার হাবিবুর রহমান মান্নু ও খেলোয়াড় আনোয়ার হোসেন রেফারী ও সহকারী রেফারীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা এবং খেলোয়াড়কে এক ম্যাচ সাসপেন্ড করা হয়। খেলা শেষে ড্রেসিং রুমের দরজার কাঁচ ভাঙ্গার জন্য শেখ রাসেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।