চিকিত্সার্থে লন্ডনে ব্যারিস্টার মওদুদ

উন্নত চিকিত্সার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বুধবার বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ৩০ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। ব্যারিস্টার মওদুদ বর্তমানে চোখের এবং উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন।