দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রদান
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২২:২২
কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি সমপ্রতি কুয়েতের আল নাজাত চ্যারিটেবল সোসাইটির অঙ্গ সংস্থা জাকাত শামিয়া ওয়াশ শুয়াইখ কমিটি ও জাকাত ফুহাইহিল কমিটির অর্থায়নে রাজধানীর উত্তরায় দেশের বিভিন্ন জেলার একশ জন দরিদ্র শ্রমজীবী নারীকে আত্মকর্মসংস্থানে সেলাই মেশিন প্রদান করেছে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ নূরুন নবী তালুকদার ও জ্বালানি সবিচ মোজাম্মেল হক খান অনুষ্ঠানে অতিথি ছিলেন। উত্তরার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজেডএসএস’র মহাপরিচালক সালেম আলী আল-হামার, প্রজেক্ট ডাইরেক্টর নাওয়াফ করিম আব্দুল্লাহ এবং এলজেডএফ’র ডাইরেক্টর ইহাব মোহাম্মাদ আল-দাব্বুস।-প্রেস বিজ্ঞপ্তি