রাজশাহীতে আওয়ামী লীগ নেতা ছুরিকাহত

চারঘাট উপজেলার সারদায় আওয়ামী লীগ নেতা বাচ্চু শেখকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনায় গুরুতর আহত বাচ্চুকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বাড়ির অদূরে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় ভাই মুখলেসুর ওই ঘটনা ঘটিয়েছেন। বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই মুখলেসকে আটক করেছে পুলিশ।