চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে এবার দিনে দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত তিনদিনে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুলাউড়ি গ্রামের আঃ মতিনের মোটরসাইকেলটি চুরি হয়। তিনি ধুলাউড়ি বাজারে মোটরসাইকেলটি রেখে একটি দোকানে যান। ফিরে এসে আর মোটরসাইকেলটি পাননি।
সোমবার দুপুরে পৌর শহরের কালিসাগর পাড় থেকে নতুন বাজারের গনেশ দাসের ছেলে সুব্রত দাসের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। সুব্রত মোটরসাইকেল রেখে পাশেই কাজে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কাজীপাড়া মহল্লার আরবি এন্টারপ্রাইজের সামনে থেকে চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপনের মোটরসাইকেলটি চুরি হয়।
তিনটি ঘটনায় থানায় জিডি হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলো।