স্বাধীনতা ও জাতীয় ঐক্য

২৬ মার্চ’১৪ তেতাল্লিশতম স্বাধীনতা দিবস। তিন লক্ষাধিক কণ্ঠ গেয়ে ওঠবে ‘আমার সোনার বাংলা...’ গড়বে বিশ্ব রেকোর্ড। ঐতিহাসিক কাল পরিক্রমায় আঞ্চলিক নিরাপত্তা, শাসন কাজে জনগণের অংশ গ্রহণ তথা গণতান্ত্রিক সমাজ বির্নিমাণ ও জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাধীনতার মূল চেতনা। কেননা, মজলুম জনগণের হাহাকার আল-কুরআনের শ্বাশত আবেদন প্রকাশ করে—‘‘আর তোমাদের কী হলো যে, দূর্বল পুরুষ, নারী ও শিশুদের পক্ষে—যারা বলে: হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে অত্যাচারীদের এই জনপদ থেকে উদ্ধার কর। তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিবাবক পাঠাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠও” (নিসা:৭৫) । অত্যাচারী শাসক গোষ্টীর বিরুদ্ধে আমাদের সশস্ত্র মুক্তি সংগ্রামের চরম পর্যায় ১৯৭১ সালে আমরা অর্জন করি স্বাধীনতা। আরবি ‘হুররিয়্যাতুন’ অথবা ‘হুরারুন’ অর্থ স্বাধীনতা, মুক্ত, বীরত্ব, স্বাধীন ইত্যাদি। যার সমার্থক Freedom, Independence মহান আল্লাহ্ মানুষকে স্বাধীন সত্বা দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষ ও ফেরেশতার মধ্যে পার্থক্য, মানুষের ‘ইচ্ছার স্বাধীনতা’ বা Freedom of will। এজন্যই আল্লাহ্ পৃথিবীর সব কিছু মানুষের অধীন করে দিয়েছেন । পবিত্র কুরআনের বাণী—“পৃথিবীতে যা কিছু রয়েছে, আল্লাহ্ তার সবই তোমাদের অধীন করে দিয়েছেন” (হজ্জ:৬৫)। নিপীড়নের শৃংখলে বন্দীত্ব মানব মর্যাদা পরিপন্থি। মহান আল্লাহ্ বলেন —“আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং তাকে জল-স্থলে বিচরণের সামর্থ্য দিয়েছি”। (বাণী ইসরাঈল:৭০) ন্যায় ও সত্যবোধ হলো স্বাধীনতার আসল কথা। এর মাধ্যমেই ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ সম্ভব হয়। আল্লাহ্ বলেন—“মঙ্গলময় ও ধর্মভীরুতায় তোমরা পরস্পরকে সহায়তা কর” (মায়েদা:০২)। ‘রক্ত ঋণে কেনা’ আমাদের স্বাধীনতা হলো মহান আল্লাহ্র বিশেষ অনুগ্রহ। (Independence is a precious gift of Allah ) মহান মুক্তি যুদ্ধে যাঁরা প্রাণোত্সর্গ করেছেন তাঁরা ‘মৃত্যুহীন প্রাণ’ আল্লাহ্ বলেন—‘‘যারা আল্লাহ্র পথে মৃত্যুবরণ করেছে তোমরা তাদের মৃত বলো না বরং তারা হলো চীরঞ্জীব” (বাকারা:১৫৪)।