ডিএসই স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম কিনবে নাসডাকের কাছ থেকে
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:০৫
যুক্তরাষ্ট্রভিত্তিক নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড কোম্পানির কাছ থেকে নতুন স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম কেনার বিষয়টি চূড়ান্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নাসডাক ওএমএক্স কোম্পানির কাছ থেকে ট্রেড ম্যাচিং ইঞ্জিন (এমই) এবং ফ্লেক্সট্রেড কোম্পানির কাছ থেকে ট্রেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) কেনা হবে। এ লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যে এ দুই কোম্পানির সঙ্গে ডিএসইর চুক্তি সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ম্যাচিং ইঞ্জিন হিসেবে ৫ বছরের জন্য নাসডাক ওএমএক্সের জন্য খরচ হবে ৭৭ কোটি ৯৮ লাখ টাকা।