মা-বাবার কাছে যেতে চায় বাকপ্রতিবন্ধী কিশোর

মালবোঝাই ট্রাক হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের নয়াবাজারে গত সোমবার ১২ বছরের অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরকে নামিয়ে চলে গেছে। বর্তমানে সে তাড়াশ উপজেলার চকভায়াট গ্রামের মহিলা কৃষি শ্রমিক রাশিদার কাছে রয়েছে। সে তার মা-বাবার নিকট ফিরে যেতে চায়। এ ব্যাপারে গতকাল বুধবার তাড়াশ থানায় একটি জিডি করা হয়েছে। কিশোরটির মাথার বাম পার্শ্বে কাটা দাগ রয়েছে।