হরিণাকুণ্ডুতে লড়াই হবে হাড্ডাহাড্ডি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা পরিষদের নির্বাচনে এখন চলছে জমজমাট প্রচারণা। চেয়াম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ রবিউল ইসলাম আনারস, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল মজিদ মোটর সাইকেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মোঃ আকরাম হোসাইন দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রামগঞ্জ। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবার নতুন ভোটযুদ্ধে নেমেছেন। বিএনপি প্রার্থী আব্দুল মজিদ চাঁদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ দু’জনের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। আবার দু’জনই জয়ের ব্যাপারে আশাবাদী। অপর প্রার্থীর নির্বাচনী প্রচারণা নজরে পড়ছে না। ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।