নগরীর শপিংমল ও গুরুত্বপূর্ণ পয়েন্ট
থাকবে সিসি ক্যামেরার আওতায়
কুমিল্লা প্রতিনিধি
ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লায় অপরাধ প্রতিরোধে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীর অভিজাত শপিংমল, ব্যাংক-বীমাসহ বিভিন্ন মার্কেট এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে মনিটরিং করা হচ্ছে। এরইমধ্যে মার্কেটগুলোর সামনে পোশাকধারী পুলিশ সদস্যদের অবস্থান ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কুমিল্লায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় ও একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নগরীর প্রতিটি শপিংমল ও মার্কেটের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ছিনতাই ও নানা অপরাধ প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।