জীবননগরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে অপর পরীক্ষার্থী জখম
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:২৬
জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক পরীক্ষার্থীর ছুরিকাঘাতে অপর পরীক্ষার্থীসহ দুই জন মারাত্মকভাবে জখম হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শুভর ডান হাতের রগ কেটে গেছে। তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানায় যায়, উপজেলার দেহাটি গ্রামের ইউপি মেম্বার দলুর উদ্দিন দুলালের ছেলে আকাশ ও পিয়ারাতলা গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে মেহেদী হাসান শুভ উভয়ই এসএসসি পরীক্ষার্থী। তারা একই কেন্দ্র হতে পরীক্ষা দিচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরীক্ষার হলে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।