পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২১:২৬
আটক তিন বাস শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনা জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৬ ঘন্টার মাথায় প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। গত বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ ধর্মঘটের ডাক দিয়েছিল পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।