চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

চৌদ্দগ্রামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম তাহমিনা আক্তার পুর্ণিমা (২৪)। বুধবার ভোরে রান্নাঘরের ভুতুরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সৌদী প্রবাসী বছির আহাম্মদের স্ত্রী। এদিকে নিহতের বাবা জয়নাল আবেদীন অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা শেষে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরপক্ষের লোকজন। চৌদ্দগ্রাম থানার এসআই মিলন মল্লিক জানান, তাহমিনার লাশ উদ্ধার শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।