বাগেরহাটে বিদ্যুত্স্পৃষ্টে দু’জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় বুধবার দুুপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বেতাগা গ্রামের মৃত আব্দুল করিম শেখের ছেলে রহমাতুল্লাহ শেখ (৬৫) ও একই গ্রামের দিজম্বর দাসের ছেলে সুবোধ দাস (৫০)।

ফকিরহাট থানার এসআই হারুণ আর রশিদ জানান, ঘটনার দিন ওই গ্রামের খড়ের পালা দেওয়ার জন্য প্রতিবেশি শ্রমিক সুবোধকে সঙ্গে নিয়ে সুপারি গাছ কাটছিলেন বাড়ির মালিক রহমাতুল্লাহ শেখ। এ সময় সুপারি গাছ রাস্তার পাশে বিদ্যুেতর তারের উপর পড়লে বিদ্যুস্পৃষ্টে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।