লাকসাম ২৯ ঘণ্টা অন্ধকারে

লাকসাম উপজেলাবাসী ২৯ ঘন্টা বিদুিবহীন। বুধবার বেলা ১:২৫টায় কুমিল্লা বিশ্বরোড এলাকায় ৩৩ কেভিএ লাইনের আন্ডার গ্রাউন্ডের ক্যাবল পুড়ে গেলে উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ জনসাধারণ অন্ধকারে নিমজ্জিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুত্ এলেও ঝড়ের কারণে বিভিন্ন স্থানে লাইন ছিঁড়ে থাকায় উপজেলার বেশিরভাগ এলাকায় রাত পৌনে ৮টা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ শুরু হয়নি।