হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও দোকানে পচা, বাশি মিষ্টি রাখার অপরাধে হোমনা চৌরাস্তা মোড়ের দুই মিষ্টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী দুই মিষ্টি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। আল মদিনা সুইটসকে ৪০ হাজার এবং বিসমিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।