আজকের রাশিফল

২২ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৮ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সাহসী ও বেপোরায়া। জীবন হবে দ্বন্দ্ব ও সংঘাতে পরিপূর্ণ। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ বার বার প্রভাবিত করবে। পরিকল্পনা, উদ্ভাবনী, সৃজনশীল ও কারিগরি জ্ঞান আছে আপনার। আপনি নিজস্ব পন্থায় সবকিছু করতে চান। পরিচিতরা আপনার হতাশার কারণ হতে পারে। এদের জন্য শেষ মুহূর্তে আপনার অনেক কাজ নষ্ট হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ডাচ চিত্রশিল্পী ভন ডাইক, কথাশিল্পী নিকোলাস মনসারা, মূকাভিনেতা মার্সেল মার্সিন, পদার্থ বিজ্ঞানী রবার্ট মিলিক্যান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মিথ্যা বদনাম থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। মানসিক শান্তি বিনষ্ট হওয়ার মত কিছু হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। হঠাত্ কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ভাই-বোনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ভুল বুঝাবুঝি আপোষে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কেউ আজ আপনাকে ঠকাতে পারেন। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করতে পারেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তথাপি আর্থিক শুভ সম্ভাবনাময়। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ প্রাতিষ্ঠানিক কাজে কর্মচারীদের সহযোগিতা পাবেন। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। সঙ্গদোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যুত্ থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় কিছু অর্থ অনাদায়ী থাকতে পারে। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ভাগ্য আজ আপনাকে সহযোগিতা করবে। মনোযোগ দিয়ে কাজ করুন। সাফল্য ধরা দিতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বিরোধী পক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। আজ শরীরে কোনো ধরনের আঘাত পেতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। জনপ্রতিনিধিদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। মানসিক শান্তি বজায় থাকতে পার। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিবাহিত কন্যা বা বোনের ব্যাপারে চিন্তিত হতে পারেন। পুস্তক ব্যবসায়ীদেরকে লেনদেনে সতর্ক থাকতে হবে। অন্যথায় আশানুরূপ লাভ নাও হতে পারে। জাতিকাদের অভিভাবকদের অমতে বিয়ের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। মনোবল বজায় থাকতে পারে।