শেষ হলো ৩ দিনব্যাপী বাংলা বাউল মেলা
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২০:১০
বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং গৌরবময় লোক সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করার উদ্দেশ্যে টেলিটক বাংলাদেশের সহযোগিতায় গত ১৯ মার্চ থেকে শুরু হয় ‘টেলিটক থ্রিজি বাংলা বাউল মেলা’। ৩ দিনব্যাপী এই আয়োজন শেষ হয় গতকাল। খুলনার হাদিস পার্কে এই ‘বাংলা বাউল মেলা’ অনুষ্ঠিত হয়। গত ১৯ মার্চ এই মেলার উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শাহ্ জুলফিকার হায়দার। এ ছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন গবেষণা একাডেমির চেয়ারম্যান আলতাফ মাহমুদ এবং টেলিটকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।