বিজিএমইএ’র অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে গার্মেন্টস পল্লী স্থাপন করা হবে
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২০:৪৩
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ গার্মেন্টস শিল্পের সার্বিক নিরাপত্তা বিধানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, একই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গার্মেন্টস কারখানা স্থাপনের ধারণা থেকে সবাইকে সরে আসতে হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সি.জেকে.এস ইনডোর স্টেডিয়ামে বিজিএমইএ আয়োজিত ১২তম চট্টগ্রাম এপারেল, ফ্যাব্রিক এন্ড এক্সেসরিজ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একই সঙ্গে চট্টগ্রামে গার্মেন্টস পল্লী স্থাপনের ঘোষণা দেন। ঢাকায় গার্মেন্টস পল্লী স্থাপনে বাউসিয়ায় ৫০০ একর জমি সংগৃহিত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এই কাজে চীনের আর্থিক সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।