যশোরে মন্দিরে প্রতিমা ভাংচুর, যুবক আটক

বৃহস্পতিবার দুপুরে যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নামযজ্ঞ চলাকালে মন্দিরের ৩টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু সাঈদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক যোগেশ দত্ত জানান, দুপুর ২টার দিকে হঠাত্ এক যুবক জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রতিমা ভাংচুর করে।