ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবক লীগের যৌথ আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান নিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফাইজুর রশিদ খশরু, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শফিক মন্নান, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম জোমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন বেপারিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।