শোক সংবাদ
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২২:২২
আনোয়ার হোসেন
গাজীপুর জেলা ট্রাক-পিকআপ-ট্যাংকলরি ড্রাইভার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৩ বার নির্বাচিত সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল মহানগরীর ভোগড়া উত্তরপাড়ায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংগঠনের জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেবসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আয়শা খাতুন
বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের সমাজ সেবক মরহুম ইউসুফ আলী সরদারের স্ত্রী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন টগরের মা আয়শা খাতুন (৯৬) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা গভীর শোক প্রকাশ করেছেন।