মৃত্যুবার্ষিকী

জাহানারা খান ময়মনসিংহে ‘জাহানারা মঞ্জিল’ ৭০, সানকিপাড়া নিবাসী মরহুম মো. আলী নওয়াজের স্ত্রী জাহানারা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান রাজ মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ীর মোস্তাফিজুর রহমান রাজের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী ওয়াজ মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের সভাপতি শাহ মোখলেছুর রহমান।