জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ মার্চ

আগামী ৩০ মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে প্রথম বর্ষের (স্নাতক) ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণীর রিলিজ স্লিপে ভর্তির জন্য আবেদন করার সময়সীমা আজ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি বাতিল করেছে, তারা উক্ত সময়ের মধ্যে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।