টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন

২০টি স্থানে জেপি নেতা সাদেক সিদ্দিকীর পথসভা

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে মহাজোটের শরীক জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি শুক্রবার সখীপুর উপজেলার কচুয়া, আড়াইপাড়া, বানিয়ারছিট, দেবরাজ, খালিয়ারবাইদ, কুতুবপুর, বড়চওনা, পাথারপুর, জয়বাংলা বাজার, কালমেঘা, কালিদাস, ছলংগা, পৌরসদরসহ ২০টি স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এসব পথসভায় তিনি বলেন-দুই উপজেলাবাসীর আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে। সন্ত্রাস-মাদকমুক্ত এলাকাসহ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানান সাদেক সিদ্দিকী। তিনি নির্বাচনে কারচুপির ব্যাপারে আশংকা প্রকাশ করে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি আটিয়া বন অধ্যাদেশ-৮২ এর সমস্যাগুলো নির্বাচিত হয়ে নিরসন করার প্রতিশ্রুতি দেন। এসময় জেপির নেতা-কর্মীদের মধ্যে আবুল আল-আসাদ, এমএ রহিম বিএসসি, ছানোয়ার হোসেন, আইয়ুব আলী পাঠান, তোফাজ্জল হোসেন, আখি মনি প্রমুখ উপস্থিত ছিলেন।