হিসাব-নিকাশ পাল্টে সুপার টেনে নেদারল্যান্ড
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২৩:০৯
জিম্বাবুয়ে না আয়ারল্যান্ড? কে যাবে সুপার টেনে? একদিন আগেও ‘বি’ গ্রুপের এটাই ছিল হিসাব-নিকাশ। কিন্তু দুইদলের স্বপ্ন ভেঙ্গে দিয়ে হাজির হল নেদারল্যান্ড। অতিমানবীয় ব্যাটিংয়ে সুপার টেনে পৌঁছে গেল ইউরোপীয় দলটি।
আগের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের ১১৭ রানের টার্গেট ১৩.৪ ওভারে পার করে যাওয়ায় রান রেটে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে সুপার টেনে উঠতে হলে জয় নিয়েই মাঠ ছাড়তে হত আইরিশদের। কিন্তু, সব হিসাব-নিকাশ ওলট-পালট করে দিল নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। মাত্র ১৩ ওভার পাঁচ বলের মধ্যে আইরিশদের ১৯০ রানের লক্ষ্য টপকে যায় স্টিফেন মাইবার্গ, টম কুপাররা।
১৪.২ ওভার বেশি খেলে জিতলে সুপার টেনে উঠে যেত জিম্বাবুয়ে। ফলে একই সাথে দুটি দলের স্বপ্নই ভঙ্গ করলো ডাচরা।