এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান, বাংলা, হিসাববিজ্ঞান প্রস্তুতি
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ১৯:৪২
জীববিজ্ঞান
অলোক কুমার মিস্ত্রী
প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা পিরোজপুর
প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও আজ জীববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো
গুরুত্বসহকারে চর্চার জন্য
সৃজনশীল প্রশ্ন ঃ
অধ্যায়ঃ ০১ অবতরণিকা (Introduction)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। Zoology শব্দের প্রবর্তক কে ? **
২। প্রাণিবিজ্ঞানের জনক কে ?***
৩। বায়োজেনেসিস তত্ত্ব / জার্মপ্লাজম কী ?
৪। কে পাখিকে মহিমান্বিত সরীসৃপ বলেছেন ?
৫। বিশেষ প্রাণিবিজ্ঞান ও ফলিত প্রাণিবিজ্ঞান কী ?
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। বিশুদ্ধ প্রাণিবিজ্ঞান বলতে কী বুঝ ? *
২। অ্যারিস্টটলকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয় কেন ? ***
৩। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন ? **
৪। প্রাণিবিজ্ঞান বলতে কী বুঝ ? *
৫। প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী ? ***
৬। বিশেষ প্রাণিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো কী কী ? **
৭।দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তিত না হলে শ্রেণিবিন্যাসবিদদের কী কী অসুবিধা হতো ? **
৮। ফলিত প্রাণিবিজ্ঞানের ৫ টি শাখার নাম লেখ। **
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবিজ্ঞান পাঠের গুরুত্ব উল্লেখ কর। ***
২। বিশুদ্ধ ও ফলিত প্রাণিবিজ্ঞানের মধ্যে ৩ টি পার্থক্য উল্লেখ কর। ***
৩। ফলিত প্রাণিবিজ্ঞানের তিনটি শাখার নাম উল্লেখ করে এর বর্ণনা দাও। **
৪। শিল্পোত্পাদনের সাথে ফলিত প্রাণিবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ৪
১। “পরিবেশের ভারসাম্যতা রক্ষায় প্রাণিবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম”- উক্তিটির যথার্যতা বিশ্লেষণ কর।***
২। চিকিত্সাক্ষেত্রে প্রাণিবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। ***
৩। প্রাণিবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
অধ্যায়ঃ ০২ প্রাণিকোষ ঃ Animal Cell
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। প্রোটোপ্লাজম কী ? *** ২। নিউক্লিয়াস কী ? ***
৩। কোষীয় কঙ্কাল কী ? ** ৪। ক্যারিওলিম্ফ কী ?
৫। একক পর্দা কী ?/ ইউনিট মেমব্রেন কী ? ***
৬। নিউক্লিয়াস কী ? ৭। নিউক্লিওটাইড কী ? **
৮। সাইটোসল কাকে বলে ?
৯। টেলোমিয়ার কী ?
১০। রাইবোসোম কী ?
১১। সিস্টারিন কী ? **
১২। ক্রোমোজোম কী ? *** ১৩। কোষীয় অঙ্গাণু কী ?
১৪। আদিকোষ ও প্রকৃত কোষ কী ?
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি (Physical basis of life) বলা হয় কেন ? *** ২। মাইটোকন্ড্রিয়াকে কোষের Power House of Cell বলা হয় কেন ? ***
৩। DNA ও RNAএর মধ্যে ৪টি পার্থক্য লেখ। **
৪। লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়ার্ড বলা হয় কেন ? ** ৫। মাইক্রোটিউবিউলসকে কোষের কঙ্কাল বলা হয় কেন ? ৬। জীবকোষকে দেহের গাঠনিক ও জৈবনিক ক্রিয়ার একক বলা হয় কেন? **
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণুটির চিহ্নিত চিত্র এঁকে এর গঠন ও কাজ লেখ। *** ২। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোমের শ্রেণীবিণ্যাস কর। *** ৩। ক্রোমোজোমের (সূত্রাকার) গঠন বর্ণনা কর। ** ৪। DNA নামক রাসায়নিক পদার্থটি কীরূপে প্রতিরূপ সৃষ্টি করতে পারে তা ব্যাখ্যা কর। *** ৫। একটি প্রাণিকোষের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
৬। নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। ৭। DNA চিহ্নিত চিত্র অঙ্কন করে মডেলটির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও । ৮। নিউক্লিকএসিড দুটির মধ্যে প্রধান পার্থক্য উল্লেখ কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। কোষ পর্দার গঠন সংক্রান্ত ১৯৭২ এর সর্বজনগ্রহনযোগ্য আধুনিকতম মডেলটি বর্ণনা কর। *** ২। “ মাইটোকন্ড্রিয়া ছাড়া জীবকোষ কর্মক্ষমহীন”- উক্তিটি মূল্যায়ন কর। ***
৩। ক্রোমোসোম নামক জৈব যৌগটির বৈশিষ্ট্য কীভাবে
সন্তানদের মধ্যে সঞ্চালিত হয় তা বিশ্লেষণ কর। **
৪।“কোষ হলো জীবদেহের গঠন ওকার্যের একক”- উক্তিটি যথার্থতা বিশ্লেষণ কর। **
অধ্যায়ঃ ০৩ গ্যামেটোজেনেসিস (Gametogenesis)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। নিষেক কী ? *** ২। ব্যক্তিজনিক পরস্ফুিটন কী ? ***
৩। স্পার্মাটোজেনেসিস কী ? *** ৪। পরস্ফুিটন কী ?
৫। উওজেনেসিস কী ? * ৬। অর্গানোজেনেসিস কী ? **
৭। স্পার্মিওজেনেসিস কী ? ** ৮। ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে ? **
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। নিষেক কত প্রকার ও কী কী ? ** ২। স্পার্মাটিড হতে কীভাবে শুক্রাণুকে আলাদা করা যায় ? ** ৩। ব্যাক্তিজনিক পরস্ফুিটনের ধাপগুলোর নাম লেখ। *** ৪। একটি স্ত্রীজনন মাতৃকোষ থেকে কেন মাত্র একটি ডিম্বাণু সৃষ্টি হয় ?
৫। নিষেকের পূর্বে গ্যামেটোজেনেসিস এর প্রয়োজন হয় কেন ?** ৬। স্পার্মাটোজেনেসিস ও DIজেনেসিস এর মধ্যে ২ টি পার্থক্য লেখ। ** ৭। স্পার্মাটোজেনেসিসের ধাপসমূহ লেখ। ৮। ভ্রুণীয় কোষস্তর বলতে কী বুঝ ? ***
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। চিত্রসহ একটি মানব শুক্রাণুর গঠন উল্লেখ কর। *** ২। ডিম্বাণু একটি সেল-কীভাবে প্রমাণ করবে ? ৩। নিষেকের ফলে জননকোষ গঠন প্রয়োজন হয় কেন ?/ নিষেক প্রক্রিয়াটি বর্ণান কর। ৪। স্পার্মাটোজেনেসিস ও উওজেনেসিস এর মধ্যে ৩ টি পার্থক্য লেখ। *** ৫। নিষেক প্রক্রিয়ায় সচল হ্যাপ্লয়েড কোষের উত্পাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর। **
পরবর্তী অংশ আগামীকাল
বাংলা দ্বিতীয়পত্র
স্মৃতিশ সানা, শিক্ষক
এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
দম্পত্তি দম (জায়া) ও পতি দ্বন্দ্ব
দা - কুমড়া দা ও কুমড়া দ্বন্দ্ব
সাত - সতের সাত ও সতের দ্বন্দ্ব
হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব
সৈন্যসামন্ত সৈন্য ও সামন্ত দ্বন্দ্ব
সাপে - নেউলে সাপে ও নেউলে দ্বন্দ্ব
লেনদেন লেন ও দেন দ্বন্দ্ব
রক্তমাংস রক্ত ও মাংস দ্বন্দ্ব
ভালমন্দ ভাল ও মন্দ দ্বন্দ্ব
বনেবাদাড়ে বনে ও বাদাড়ে দ্বন্দ্ব
দেখাশুনা দেখা ও শুনা দ্বন্দ্ব
তরুলতা তরু ও লতা দ্বন্দ্ব
জনমানব জন ও মানব দ্বন্দ্ব
আজকাল আজ ও কাল দ্বন্দ্ব
আবালবৃদ্ধবনিতা আবাল, বৃদ্ধ ও বনিতা দ্বন্দ্ব
আমরা তুমি, আমি ও সে দ্বন্দ্ব
অন্যান্য অন্য ও অন্য দ্বন্দ্ব
অহিনকুল অহি ও নকুল দ্বন্দ্ব
ধোঁয়াশা ধোঁয়া ও কুয়াশা দ্বন্দ্ব
আয়কর আয়ের উপর অর্পিত কর কর্মধারয়
ক্রীতদাস ক্রীত যে দাস কর্মধারয়
সজ্জন সত্ যে জন কর্মধারয়
বেগুনভাজা ভাজা যে বেগুন কর্মধারয়
নবযৌবন নব যে যৌবন কর্মধারয়
নবপৃথিবী নব যে পৃথিবী কর্মধারয়
নীলপদ্ম নীল যে পদ্ম কর্মধারয়
সিংহাসন সিংহ চিহ্নিত আসন কর্মধারয়
লালফুল লাল যে ফুল কর্মধারয়
মহাজন মহান যে জন কর্মধারয়
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
কামরুল হাসান দিপু
প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ
গ্রীনফিল্ড কলেজ, ঢাকা
নতুন কুঋণ সঞ্চিতি এবং দেনাদার বাট্টা সঞ্চিতি নির্ণয়ের সমন্বয়গুলো বেশী করবে
সুপ্রিয় শিক্ষার্থীরা কোম্পানির চূড়ান্ত হিসাব অংকগুলোর ক্ষেত্রে ঋণপত্রের সুদ, বিনিয়োগের সুদ, মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে তারিখের উপর বিশেষ করে দৃষ্টি দিবে। কেননা উল্লিখিত তারিখের ভিন্নতার ক্ষেত্রে সুদের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তাছাড়াও নতুন কুঋণ সঞ্চিতি এবং দেনাদার বাট্টা সঞ্চিতি নির্ণয়ের সমন্বয়গুলো বেশী করে অনুশীলন করবে। অন্যদিকে ঘোষনাকৃত লভ্যাংশ নির্ণয়ের ক্ষেত্রে অনাদায়ী তলব রেওয়ামিলে আছে কিনা তা খেয়াল করবে। কোম্পানির হিসাব শেয়ার ও ঋণপত্র বিলিকরণ অংকগুলো করার ক্ষেত্রে বকেয়া তলব এবং অগ্রিম তলবের অর্থের পরিমাণ নির্ণয়ের সময় শেয়ার সংখ্যার প্রতি নজর রাখবে। অংশীদারি ব্যবসায়ের হিসাব অংকগুলোর ক্ষেত্রে এই বত্সরের জন্য লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরীকরণ এবং অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব তৈরি করণের অংকগুলো বেশী গুরুত্বপূর্ণ। মনে রাখবে হিসাব বিজ্ঞানের যে কোন অঙ্কের ক্ষেত্রে পূর্ণ নম্বর নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যপত্র খুবই গুরুত্বপূর্ণ। হস্তান্তরযোগ্য ঋণ দলিল এবং তথ্যাবলী প্রতিষ্ঠানের হিসাব অঙ্কগুলো সহ সব অঙ্কের ক্ষেত্রেই খাতায় পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং কাটাকাটি পরিহার করবে।