এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ১৯:৪২
যিনি ব্যাংকের সামগ্রিক কার্যাবলীর সঙ্গে জড়িত তাকে ব্যাংকার বলে
ব্যাংকিং ও বীমা
গাজী সাজ্জাত হোসেন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
অষ্টম অধ্যায়
প্রশ্ন ১ নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সোবহান সাহেবের ১টি পাঁচ তলা বাড়ি রয়েছে তিনি ব্যবসার উদ্দেশ্যে হংকং যান। ব্যবসার অবস্থা ভালো দেখে তিনি ওখানে বসবাস শুরম্ন করেন, সাথে পরিবারও নিয়ে যান। ফলে তার ঢাকার বাড়িটি পড়ে থাকে। এ অবস্থায় তিনি বাড়ির ভাড়া আদায়ের কাজ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাইম ব্যাংকে দিয়ে যান।
ক. ব্যাংক শব্দের অর্থ কী? ১
খ. “দ্রব্যের বিনিময়ে দ্রব্য” ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ব্যক্তির বাড়ি রক্ষণাবেক্ষনের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের উপর দেওয়া হয়েছে এবং কেন। ৩
ঘ. সোবহান সাহেবের দৈননিন্দন জীবনে ব্যাংক কী ধরনের ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা কর। ৪
উত্তর
ক. জ্ঞান ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কোনো বস্তুবিশেষের স্তুপ, কোষাগার, লম্বা টেবিল হিসাবে এই শব্দের বিস্তৃত আছে।
খ.অনুধাবন
(মানব সৃষ্টি ও সভ্যতার বির্বতৃনের সাথে সাথে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে।
(প্রথমে মানুষের চাহিদা ছিল খুব সীমিত এবং পরস্পরের মাধ্যমে তার প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজের চাহিদা নির্বাহ করতো। এই প্রথাটি বিনিময় প্রথা হিসাবে পরিচিত।
গ. প্রয়োগ
(ব্যাংক মুলত একটি আর্থিক প্রতিষ্ঠান । ব্যাংকের কার্য বিস্তৃত। সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ব্যাংকের ও ভুমিকা ব্যাপক। কারণ ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং নিরাপদ রাখতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা যেমন: বাড়ি ভাড়া আদায়, বাড়ি নির্মাণ ইত্যাদি কাজও করে থাকে।
(এছাড়াও ব্যাংক কোনো প্রতিষ্ঠান চালোনো, শ্রমিকদের মজুরি প্রদান, ব্যবসায়িক লেনদেন করা L/C খোলা, ডি,ডি, টি,টি ইত্যাদি কাজ করে থাকে।
(তাই বলা যায় সম্পদ ব্যবস্থাপনায় ও ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
ঘ. উচ্চতর দক্ষতা
(সোবহান সাহেবের জীবনে ব্যাংক পরামর্শক হিসাবে কাজ করছে।
(উদ্দীপকের সোবহান সাহেব একজন ব্যবসায়ী। তার ঢাকাতে একটি পাঁচ তলা বাড়ি আছে। এছাড়াও হংকং এ তার ব্যবসা আছে। হংকং এর ব্যব্যসা বেশ ভালো হওয়ার কারণে তিনি ঢাকার বাড়িটি দেখাশুনা করতে পারেন না। এ দায়ভার তিনি প্রাইম ব্যাকংকে দেন।
(প্রাইম ব্যাংক প্রতি মাসে বাড়ি ভাড়া আদায় করে তার হিসাবে জমা করে। বাড়ি রক্ষণাবেক্ষনের প্রয়োজন হলে তা করে দেন। অর্থাত্ বাড়ির সমস্ত কাজ সোবহান সাহেবের পক্ষ হয়ে প্রাইম ব্যাংক করে দেন।
(অর্থাত্ সোবহান সাহেবের দৈনিন্দিন কাজগুলো প্রাইম ব্যাংক করে দেন। কোনো পরার্মশের প্রয়োজন হলে ব্যাংক তা ও করে দেন।
প্রশ্ন ২ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ব্যাংকার কে? ১
খ) কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা লেখ? ২
গ. উদ্দীপকের সবুজ কেন ব্যাংক সম্পর্কে জানতে চায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. সে কেন ব্যাংকে যোগদান করতে চায় তোমার স্বপক্ষে যুক্তি তুলে ধর। ৪
উঃ সৃজনশীল প্রশ্নের উত্তর।
ক.জ্ঞানমূলক
যিনি ব্যাংকের সামগ্রিক কার্যাবলীর সঙ্গে জড়িত তাকে ব্যাংকার বলে।
খ) অনুধাবন
কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসার অভিভাবকের দায়িত্ব পালন করেন এবং সব ব্যাংকের জাতীয়করণ করেন।
( যার কারনে নিম্নলিখিত ৬টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক জন্ম লাভ করে। এগুলো হলো : সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ও উত্তরা ব্যাংক ।
গ) (উদ্দীপকের সবুজ ব্যাংক, ব্যাংকের কার্যাবলী, আওতা ও পরিধি সর্ম্পকে জানতে চায় এদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যাবলী যা ব্যাংকিং হিসাব পরিচিত তা নিম্নরূপ :
(i) জনগণ থেকে অর্থ/ আমানত সংগ্রহ : যাদের আয় ব্যয় থেকে বেশি, তারা দেশের সঞ্চয়কারী। ব্যাংক তাদের কাজ থেকে বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করে।
ii) ঋণদান : যাদের ব্যয় আয় থেকে বেশি তাদের একটা ঘাটতি থাকে যেমন ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে ।
iii) বাট্টাকরণ ও বিনিময় বিলে স্বাীকৃতি : ব্যাংকের আরেকটি কাজ প্রাপ্য বিল বাট্টাকরণ এবং দেয় বিলে স্বীকৃতি প্রদান ।
iv) অর্থ স্থানান্তর : একটি শহর থেকে আরেকটিক শহরে বিশেষত দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর বেশ কঠিন । ব্যাংক এই কাজটি সহজে সামান্য মূল্যে করে থাকে ।
এছাড়াও বৈদেশিক বাণিজ্যিক অর্থায়ন ও প্রত্যয়ন মূল্যবান দলিল/বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেয়া ইত্যাদি কাজ করে থাকে ।
ঘ. উচ্চতর দক্ষতা
উদ্দীপকের সবুজের ব্যাংকে যোগদানের বেশ কতগুলি কারণ রয়েছে । সেগুলো নিম্নরূপ :
(প্রথমত সে একজন কমার্স গ্রাজুয়েট অর্থাত্ তার পড়াশোনাই হচ্ছে অর্থ ও ব্যাংক নিয়ে। প্রকৃতিগত ভাবেই মানুষ অর্থের কাছাকাছি থাকতে চায়। ব্যাংকের বর্তমানের কার্যাবলী বেশ আধুনিক ও সুন্দর সাজানো গোছানো। (ব্যাংকের চাকুরি এখন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভে করেছে । বেতন, ভাতা, সুযোগ-সুবিধা অন্যান্য যে কোন চাকরির তুলনায় বেশ ভালো । সারা পৃথিবীতে প্রায় ৬৭% লোক এ পেশা পছন্দ করে আর বাংলাদেশে প্রায় ৮৫% লোক এই পেশা পছন্দ করে। ব্যাংকে নিশ্চিত ক্যারিয়ার আধুনিকও গোছানো জীবন যাপন। (এছাড়া ও ব্যাংক পেশা হিসাবে এখন যথেষ্ট স্বীকৃত। ব্যাংকের আধুনিক কর্মকাণ্ড সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন অনেক পেশাগত দক্ষ লোক যেমন, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি পেশার লোক ও ব্যাংকিং পছন্দ করে ।
সমাজে এ পেশায় এখন যথেষ্ট সম্মান রয়েছে। (তাই সমস্ত দিক বিবেচনা করে সবুজ ব্যাংকে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছে।