আজকের রাশিফল

২৩ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা: ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: প্রবাল ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। আপনি স্বাধীনচেতা ও পরিবর্তনপ্রিয়। চ্যালেঞ্জ গ্রহণ করতে আনন্দ পান। আপনি মেধাবী ও বুদ্ধিমান। বুদ্ধি ও বাক-চাতুর্য দ্বারা আপনি সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। চিন্তাধারায় আপনি উদার। স্মরণশক্তিও আপনার প্রখর। তবে ঝুঁকি নেয়ার প্রবণতা আপনাকে অনেক ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রকেট বিশেষজ্ঞ ওয়ারনার ভন ব্রাউন, গণিতজ্ঞ লাপ্লাস, ভাস্কর শিল্পী হামিদুজ্জামান, ক্রিকেটার ওয়াসীম বারী, দার্শনিক এডওয়ার্ড কেইড, অভিনেতা ওয়াসীম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আজ কোনো পরিশ্রম বেশী হতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভালো কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। হঠাত্ বাইরে যাওয়ার কোনো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ হঠাত্ কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হতে পারে। বাড়ীতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ মন ভালো নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি দেখা দিতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ক্লান্তি ও মানসিক অবসাদে ভুগতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সরকারি চাকরিদের জন্য দিনটি শুভ। কর্মে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ প্রত্যাশাপূর্ণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। বিদ্যার্থীদেরকে সতর্ক হয়ে পড়াশোনা করতে হবে। প্রাপ্তিযোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বাণিজ্যিক কার্যক্রম ফলপ্রসূ হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মন চঞ্চল হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মানসিক দুশ্চিন্তা ও অশান্তি কমে আসবে। কেউ আজ আপনার কাজের বিরোধিতা করতে পারে। অযৌক্তিক বিরোধিতাকে পাত্তা দেবেন না। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা ভাল থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চিন্তা-ভাবনা করে নিন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ প্রকাশনা ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিবাহিতা কন্যার জন্য কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কারো জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।