আজ শেষ হচ্ছে পক্ষকালব্যাপী শিল্পকর্মের প্রদর্শনী
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২০:৪৭
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে গত ৯ থেকে ২৩ মার্চ একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সংগৃহীত বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্মের পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশের চারুশিল্প আন্দোলনে পথিকৃত্ শিল্পী এবং সমকালীন খ্যাতিমান প্রবীণ ও নবীন ১৫৯ জন শিল্পীর ৮১২টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।